, ,

খুলনার পাইকগাছায় মসজিদের মোটর চুরির সময় যুবক আটক, এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের

নিউজটি শেয়ার করুন

খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবদুয়ার গ্রামে একটি পাঞ্জেগানা মসজিদের পানির মোটর চুরির সময় এক যুবককে হাতেনাতে আটকের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের তথ্যমতে, আটক ব্যক্তির নাম শেখ নেওয়াজ শরীফ (৩৭)। তিনি দেবদুয়ার গ্রামের বাসিন্দা এবং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শেখ আসাদুজ্জামান ময়নার বড় ভাইয়ের ছেলে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনা ঘটছে। এর আগে দেবদুয়ার শেখপাড়া শাহী জামে মসজিদের ফ্যান, স্থানীয় একটি মাদ্রাসার মাইক ও টিউবওয়েল, একটি মুরগির ফার্ম থেকে মুরগি এবং এক কৃষকের কাঁচা তরকারি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সন্দেহ পোষণ করে আসছিলেন এলাকাবাসী। কিন্তু তার চাচা বি এন পি নেতার চাঁদখালী ইউনিয়ন বি এন পির সেক্রেটারি শেখ আসাদুজ্জামান ময়নার প্রভাব খাটিয়ে এলাকায় এসব অনৈতিক কাজ করে আসছিল তার ভাতিজা শেখ নেওয়াজ শরীফ (৩৭)।

সর্বশেষ গত [১৪-১০-২০২৬] রাতে দেবদুয়ার ফুলতলা পাঞ্জেগানা মসজিদের পানির মোটর চুরি করতে গিয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে বলে জানা গেছে।

চাঁদখালী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শেখ আসাদুজ্জামান ময়নার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।”

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাইকগাছা থানা পুলিশ তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়

এ বিষয়ে । পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়াল কবির বলেন,
আসামিকে হাজতে নেওয়া হয়েছে ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।