, ,

কানাডায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কানাডা বিএনপির দোয়া মাহফিল

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানাডা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে আসেন মাগুরা-১

আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন এমপি। এসময় তাঁকে টরন্টো এয়ারপোর্টে স্বাগত জানান কানাডা বিএনপি (পশ্চিম) ও কানাডা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কানাডা বিএনপি পশ্চিমের সভাপতি আহাদ খন্দকার,সিনিয়র সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী, সহ-সভাপতি তপন চৌধুরী, কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল আজাদ, কানাডা বিএনপি পশ্চিমের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিশন, বিএনপি নেতা রেজাউল ইসলাম, রিপন রশিদ, যুবদল নেতা সুহেলুজ্জামান খান ও মেহবুব রাজু।