, ,

কর্মীদের ওমরাহ পালনের সুযোগ দিয়ে অনন্য নজির গড়ল দিহান শাহ প্রপার্টিজ লিমিটেড

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: কর্মীদের কল্যাণ ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দিহান শাহ প্রপার্টিজ। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর একজন কর্মীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় এবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র ভূমিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) বাহার উদ্দিন। তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন মাহমুদ বাহার উদ্দিনের হাতে ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাহার উদ্দিনের পবিত্র ওমরাহ যাত্রা সফল ও কল্যাণময় হওয়ার জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁর প্রতি রহমত ও বরকত নাজিল করেন এবং প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর জীবনে কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি দান করেন—এই প্রার্থনাও করা হয়।