কুড়িগ্রামের কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি-এর একটি শাখা স্থাপনের দাবির সপক্ষে এক গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।
গণস্বাক্ষর কর্মসূচীতে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ আতাহারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
অর্পণ কুমার — ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কচাকাটা থানা।
জনাব আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ — সফল দুইবারের চেয়ারম্যান, কেদার ইউনিয়ন পরিষদ।
জনাব মোঃ শাহাদাত হোসেন মন্ডল — চেয়ারম্যান, কচাকাটা ইউনিয়ন পরিষদ।
হাফিজুর মন্ডল — প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কেদার মহিলা মহাবিদ্যালয়।
ফজলুর রহমান — প্রধান শিক্ষক, কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়।
মোঃ আজাদ হোসেন — সহকারী অধ্যাপক, কচাকাটা কলেজ।
জনাব মোঃ আজিজার রহমান — সাবেক চেয়ারম্যান, কেদার ইউনিয়ন পরিষদ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মিজানুর রহমান, কেদার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আজিবর রহমান এবং কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিচুর রহমান তোলা ব্যাপারী।
এছাড়া ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের পক্ষে কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল আউয়াল, এডভোকেট মোঃ রাশিদুল ইসলাম, গোলেরহাট ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ মইনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মোঃ নুরনবী সরকার এবং বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম রাসু সহ এলাকার সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কচাকাটা অঞ্চলে সোনালী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ শাখা স্থাপনের গুরুত্ব তুলে ধরেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।







