“শিশু সাহিত্যের ছন্দে বিশ্ব ভরুক আনন্দে'” শ্লোগান ধারণ করে কক্সবাজার সমূদ্র সৈকতে চলছে আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব-২০২৫। ২৬ নভেম্বর বুধবার কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা,নৃত্য,আবৃত্তি,আলোচনা,স্বকন্ঠে ছড়া,কবিতা পাঠ ও সঙ্গীত নিবেদনে চলছে উৎসব।
দিনব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে শিশু সমাবেশ,দেশ-বিদেশের নানা ভাষী শিশু সাহিত্যিকদের মিলন মেলার মধ্যদিয়ে চলছে এই আয়োজন।
উৎসবের উদ্বোধক হচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান,প্রধান অতিথি রাশেদ রউফ বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক ও সাংবাদিক। সভাপতিত্ব রহীম শাহ বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক,স্বাগত বক্তা অনুবাদক ও ছড়াকার ইউসুফ রেজা,সম্মানিত অতিথি কবি আসলাম সানী।
বিশেষ অতিথি হিসেবে আছেন মোঃ ইব্রাহিম হোসেন অধ্যক্ষ কক্সবাজার ডিগ্রী কলেজা,লেখক আনোয়ার হোসেন লাবু,মোঃ মাহবুবুর রহমান সভাপতি কক্সবাজার প্রেসক্লাব।
আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন,আবৃত্তি শিল্পী ও কবি ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া,লেখক জিপসী,কবি হাসান মনজু,অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া,ছড়াকার আহসানুল হক, শিশু সাহিত্যিক ছড়াকার মোঃ নাসিরউদ্দিন,লেখক মোতালেব মাশরেকী,সাংবাদিক মাহাম্মদ আলম,খোরশেদ জাহান বৃষ্টি,আফরোজা মকবুল ডেইজী,নুসরাত জাহান,ফারহাত সুলতানা,পাপিয়া হাসান। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সাংবাদিক আবু সালেহ। উপদেষ্টা হিসেবে আছেন সুকুমার বড়ুয়া,কাইজার চৌধুরী,ফরিদুর রেজা সাগর,মাহমুদউল্লাহ,তপংকর চক্রবর্তী,সুজন বড়ুয়া,আমীরুল ইসলাম,ফারুক হোসেন।উৎসব নিবেদন করা হয়েছে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া।







