, ,

এলজিইডির কনসাল্টেন্ট হলেন টেকনিক্যাল কলেজের কম্পিউটার অপারেটর

নিউজটি শেয়ার করুন

এলজিইডি’র কনসালটেন্ট হলেন টেকনিক্যাল কলেজের কম্পিউটার অপারেটর
#দুই খাত থেকে নিচ্ছেন বেতন ভাতা।
# শিক্ষাগত যোগ্যতার ক্রাইটেরিয়া নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) কনসালটেন্ট মনির হোসেনের বিরুদ্ধে একসাথে দুই চাকুরি এবং উভয় কর্মস্থল থেকে বেতন ভাতা নেওয়ার প্রমান পাওয়া গেছে।
মনির হোসেন পিতা আবুল হোসেন মাতা মুন্নিআারা বেগম।
জানা যায় আজিতপুর টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ, ই,আই,আই,এন, ১৩৩০৬৯, বিরল, দিনাজপুর এর কম্পিউটার অপারেটর মনির হোসেন তার মামার জোরে এলজিইডির কনসালটেন্ট হিসাবে নিয়োগ পান৷
যদিও কনসালটেন্ট হিসাবে নিয়োগ পেতে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার যে মাপকাঠি প্রয়োজন মনির হোসেনের তা নেই।
এইচ এস সি পাশ করে কম্পিউটার ট্রেনিং করেই মনির বনে গেলেন এলজিইডির এক বিশাল প্রজেক্ট আর ইউ টি ডি পি’র কনসালটেন্ট। এলজিইডি সংশ্লিষ্ট কয়েকজন জানান মামা মঞ্জুর আলীর আশীর্বাদ আছে এখানে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন!
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিনিয়র কর্মকর্তা প্রতিবেদককে বলেন, মনির হোসেন সিনিয়রদের সাথেও বেয়াদবি করে, শিক্ষাগত যোগ্যতা যাই হোক বেয়াদবির যোগ্যতা অসাধারণ।
আজিতপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জানান, উনার এমপিও ভুক্তির কার্যক্রম অন প্রসেসিং তবে নিয়মিত ডিউটি করছেন না তিনি।
মনির হোসেনের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,গত ২০২৫ ইংরেজির এপ্রিলে নিয়োগ পাওয়া মনির হোসেন এইচ এস সি পাশ করে কম্পিউটার ডিপ্লোমা করেছেন মনির হোসেন।
একসাথে দুই চাকুরির বিষয়ে জানতে অভিযুক্ত মনির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে উনার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।