, ,

উপকূল সাংস্কৃতিক ফোরামের অভিষেক ও গুণীজন সংবর্ধনা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে নগরীর থিয়েটার ইনিস্টিউটে গত ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হলো “উপকূল সাংস্কৃতিক ফোরাম” এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা।

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য গুণীজন, সংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো সন্ধ্যা।

উপকূল সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন পলাশ ও প্রধান উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে একসাথে কাজ করার আহ্বান জানান।

গুণীজনদের সংবর্ধনার মধ্য দিয়ে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায় নবগঠিত এই সংগঠন। আয়োজকরা বলেন, ভবিষ্যতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ধারা গড়ে তোলাই তাদের লক্ষ্য।

উপকূল সাংস্কৃতিক ফোরামের এই অভিষেক অনুষ্ঠান নগরীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংস্কৃতিকর্মী ও দর্শকরা।