ডা.মোহাম্মদ আবু তাহের: জালালাবাদ এসোসিয়েশন এর নব-নির্বাচিত সভাপতি প্রফেসর ডাক্তার কামরুল হাসান তরফদার বলেছেন আধুনিক জালালাবাদ এসোসিয়েশন গড়ে তোলে বৃহত্তর সিলেটের উন্নয়ন করাই আমার লক্ষ্য, দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের এর সাথে একান্ত আলাপচারিতায় তিনি একথা বলেন। সভাপতি কামরুল হাসান তরফদার আরো বলেন আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচন করেছি। আমরা বিজয় অর্জন করেছি। আমরা আমাদের প্রতিশ্রুতি মোতাবেক দায়িত্ব পালন করব। বৃহত্তর সিলেটের মানুষের সমস্যাগুলো নিয়ে কাজ করব। মৌলভী বাজারে মেডিকেল কলেজ ও শমসের নগরে বিমানবন্দর প্রতিষ্ঠা সহ সিলেটের মানুষের কল্যাণে আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাব। প্রফেসর ডাক্তার কামরুল হাসান তরফদার আরো বলেন পূণ্যভূমি সিলেটের সাথে সারাদেশব্যপী যোগাযোগব্যবস্থা যাতে উন্নত হয় সেজন্যও আমাদের এসোসিয়েশন কাজ করে যাবে। জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠার প্রেক্ষিত তুলে ধরতে গিয়ে তিনি বলেন পূর্বসূরিরা দূরদর্শী ছিলেন বলেই ৪৮ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর আলীগড় ও আসামে সিলেটের উচ্চশিক্ষিতরা এ প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরিশেষ আলাপচারিতায় তিনি স্বদেশ বিচিত্রাকে ধন্যবাদ জানান






