নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তী রাজনীতিবিদ, উপমহাদেশের বাম আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধ কালিন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, আদর্শবাদি রাজনীতির বাতিঘর, গরীবের বন্ধু, মহান নেতা অধ্যাপক মোজাফফর আহমদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ন্যাপের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও অধ্যাপক মোজাফফর আহমদ স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ঢাকার শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন ন্যাপ নেতা পার্থ সারথী চক্রবর্তী। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি এ্যাডভোকেট এসএমএ সবুর, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট এম এ গনি, ওয়ার্কার্স পার্টির নেতা সাদাকত হোসেন বাবুল, সাংবাদিক অশোক ধর, গণতন্ত্রী পার্টির যুগ্ম সম্পাদক মিনহাজ সেলিম, সাবেক ছাত্রনেতা ও কবি শামীমমুল হক শামীম, ন্যাপ নেতা নির্মল ঘোষ, কামরুল হাসান, এ্যাডভোকেট হারুন অর রশিদ, শাহনাজ ইসলাম, হানিফ মোহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা জননেতা অধ্যাপক মোজাফফর আহমদ এর দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূয়সি প্রশংসা করে বলেন, রাজনীতির দুর্দিন চলছে। আদর্শ হারিয়ে গেছে। রাজনীতিতে টাকার ব্যবহার আগে ছিল। এখন যে তরুণ সে টাকার জন্য ব্যাকুল। টাকা কামাও বস্তা ভর। মার্কিন কালো হাত এবং উগ্র সাম্প্রদায়িক করালগ্রাসের সম্ভাব্য বিপদ থেকে দেশকে উদ্ধার করার জন্য অধ্যাপক মোজাফফর আহমদ কে অনুসরণ করতে হবে। ন্যাপ কে জনগণের পার্টি হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। এলক্ষ্যে ন্যাপ ঘরানার সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়।।







