, ,

BGB – BSF ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত

নিউজটি শেয়ার করুন

 দিনাজপুর জেলার সদর উপজেলার সীমান্তবর্তী সুন্দরা বিওপি র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার (৩১৯ এর) নিকট বাংলাদেশের অভ্যন্তরে B G B এর আহবানে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ও ফুলবাড়ী ব্যাটালিয়ন
(২৯ বিজিবি) এবং প্রতিপক্ষ কমান্ড্যান্ট,
(৯১ ব্যাটালিয়ন B S F ) এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও আলাপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা বৈঠকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃআব্দুল্লাহ আল মঈন হাসান ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এবং প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন B S F এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমার ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য স্টাফ অফিসার, কোম্পানী/বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

আলাপ আলোচনা বৈঠকে (B S F) কর্তৃক পুশইন না করে বাংলাদেশী নাগরিকদের যথাযথ প্রক্রিয়ায় B G B এর নিকট হস্তান্তরসহ যে কোন পরিস্থিতিতে মরণাস্ত্রের ব্যবহার হতে বিরত থাকতে (B G B) ‘র পক্ষ হতে দৃঢ়ভাবে আহবান করা হয় বলে জানাগেছে।

এ ছাড়াও ভারত হতে বাংলাদেশে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য চোরাচালান, বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইনে গবাদি পশু চরানো এবং উভয় দেশের নাগরিক কর্তৃক অবৈধ সীমান্ত অতিক্রম এর বিষয়ে আলোচনা এবং এতদসংক্রান্ত তথ্য আদান-প্রদান করা হয়। সীমান্তে অপরাধীদের আটক করতঃ যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত হয় মর্মে জানিয়েছেন।

পরবর্তীতে সীমান্ত সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে সীমান্তে নজরদারীর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ বন্ধে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ সম্মত হন। পরিশেষে উক্ত বৈঠকে B G B -B S F এর মধ্যে চলমান নিয়মিত যোগাযোগ আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে
বৈকাল ০৫ ঘটিকায় শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাত সমাপ্ত  হয়।