, ,

‎গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ৪ টা পযর্ন্ত চলে প্রদর্শনী।
‎
‎এ উপলক্ষে এক আলোচনা সভা গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
‎
‎এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে আমির ও গাইবান্ধা- ৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা এনসিপি আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
‎
‎সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ,ঘোড়া, ভেড়া, গাড়ল, ছাগল ,হাঁস-মুরগী, কবুতর, কয়েল, টিয়া , পেঁচা, ঘুঘুসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রাণী দুগ্ধজাত পণ্য মিষ্টি, প্রাণিজাত পন্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজারজাত করণ প্রযুক্তি প্রদর্শন করা হয়।
‎
‎এ প্রদর্শনী আয়োজন করে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।