, ,

মোটরসাইকেলের ধাক্কায় রাস্তা পারাপারের সময় এরিস্টো ফার্মা কোম্পানির সেলসম্যানের মৃত্যু হয়

নিউজটি শেয়ার করুন

গত ১৩/১১/২০২৫ ইং তারিখ আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়াবাজারস্থ সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে উপর দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে, এক‌টি মোটরসাইকেল ফেঞ্চুগঞ্জ মুখী বে‌পো‌রোয়া গ‌তি‌তে পালবা‌ড়ি থে‌কে ফেঞ্চুগঞ্জ আসার প‌থে পথচারী এরিষ্টোফার্মা এর বিক্রয়কর্মী জনাব পল্লব রায় (৪৫) পেশাগত কা‌জে নি‌য়ো‌জিত থাকা অবস্থায় রাস্তা পারাপা‌রের সময় আঘাত ক‌রে। এতে গুরুতর আহত অবস্থায় পল্লব রায় (৪৫) কে স্থানীয় লোকজন নিকটস্থ উপ‌জেলা হাসপাতা‌লে নি‌য়ে আসলে কর্তব‌্যরত ডাক্তার‌ তা‌কে মৃত ঘোষণা ক‌রেন মোটরসাইকেল আরোহী রা‌ফি ও মোহন না‌মে দুইজন ব‌্যা‌ক্তি‌কেও হাসপাতা‌লে নি‌য়ে আসা হয়। উন্নত চি‌কিৎসার জন‌্য তা‌দের‌কে সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফা‌র্ড করা হয়। বর্তমা‌নে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।