, ,

লুৎফুর রহমান চৌধুরী ( লন্ডন প্রবাসী ) চেয়ারম্যান সাউথ এশিয়া সাহিত্য পরিষদ ।

নিউজটি শেয়ার করুন

#আকাশটা আজ মেঘে ঢাকা
রৌদ্র করে লুকোচুরি
হালকা হালকা বাতাসে
দিনের আনন গেছে শুকিয়ে।

বন্ধু থাকেন অনেক দুরে
স্মৃতি কথা ভাসে দু’নয়নে
ফেইসবুকে হয় প্রথম পরিচয়
তব হৃদয় টানে কাছে শয়নে।

শুভ দিনের বন্ধুর সে শুভক্ষণ
হৃদয়ে আদৌ রয়েছে গেঁথে
আপনার জন্মদিনের বার্তায়
ভালোবাসায় রাখছি বুকটা পেতে।।

আচ্ছালামু আলাইকুম।আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি মনের আকাশে উজ্জ্বল তারা ,হৃদয় জমিনে ফুটন্ত ফুল।মনের দেয়ালে ঝুলন্ত ছবি,ভালোবাসার সাগরে মমতার ঢেউ, এক নিখুঁত যাদুর বাঁশী,আত্মার আত্মীয় চিত্র পরিচালক জ্যাম্বস কাজল ভাইয়ের আজ জন্মদিন।ওনার সাথে আমার অল্প দিনেই গভীর সম্পর্ক গড়ে উঠেছে যা স্বল্প কথায় বলে শেষ করা যাবে না।যেন এক অলৌকিক আত্মার বাঁধন।চিত্র পরিচালক জ্যাম্বস কাজল ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি আপনাদের সবার দরবারে দোয়া প্রার্থী।আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইলো ।

জ্যাম্বস কাজল
————–

কা– কাজল কালো দুটি চোখ
লাগে ভীষণ ভালো
আঁধার ঘরে তারার মতো
জ্বলে ওঠে আলো।

জ–জমিন জুড়ে মায়ার ছবি
ঝলমল ঝলমল করে
কাশফুল বাতাসে দোলে
ঘেম বৃষ্টি ঝড়ে।

ল– লক্ষ ছিল সুখ নদীতে
স্নান করতে পাখি
শিকারী দেখে বুক কাঁপে
জলে ভরা আঁখি