, ,

তুমি-আমি।

নিউজটি শেয়ার করুন

এই বেলা তুমি আমি এসো দুইজনে
বকুলের মালা গাঁথি বসে নিরজনে
গাঁথি আরও স্বপ্নের মায়া মাখা জাল
দোহে মিলে ধরি গিয়ে আগামীর হাল।

আমরা দুজন যেন দুটি তারাফুল-
স্বর্গ থেকে আসা এই ধরনীর কূল।
অনাদি কালের স্রোতে এসেছিনু ভেসে-
কোটি যুগ যুগ শেষে এমনি এ বেশে
এসেছি আমরা শুধু প্রেম বিলাবার
জগতের অসীমেরে কাছে টানবার।

তুমি- আমি বসি যদি এই ঘাস নীড়ে
ধীরে বয়ে যাওয়া এই মধুমতি তীরে।
এইখানে তুমি আমি ভালোবাসা-সুখ–
চিরকাল বেধেঁ রাখি হয়ে উৎসুক।