কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর – ৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য বিগ্রেঃ জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহর সুযোগ্য পুত্র শাহ রিয়াজুল হান্নান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে বিএনপি’র প্রার্থী ছিলেন। সিংহশ্রীর আলোচনা সভা শেষে সিংহশী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল কাইয়ার অফিসে বসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থীতা ঘোষণা শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহ রিয়াজুল হান্নান বলেন, আমি কাপাসিয়া বাসির ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কাপাসিয়ার উন্নয়ন করবো।
আমার বাবার অসমাপ্ত কাজগুলি করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, মোঃ আফজাল হোসেন বেপারি, মোঃ মানছুর ভুইয়া, এফ এম কামাল হোসেন, ফরিদুল আলম বুলু, মোঃ ফরিদ শেখ, রাসেল কাইয়াপ্রমুখ।







