, ,

ফেসবুক আইডি ডাউনলোড করে মিথ্যা অপপ্রচার

নিউজটি শেয়ার করুন

প্রতিনিধি : গত ৩-৯-২০২৫ইং সকাল ১০ টায় গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,মোঃ আব্দুল রহিম স্যারের  বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। আব্দুল রহিম স্যার দীর্ঘদিন যাবত তাহার পেশাগত দায়িত্ব কে শতভাগ পালন করতে গিয়ে

 

বারবার তাহাকে ব্যর্থ করার উদ্দেশ্যে কোন এক ব্যক্তি তাহার পিছে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে  গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোঃ আব্দুল রহিম স্যার-এর ফেসবুক আইডিতে প্রবেশ করে প্রোফাইল ডাউনলোড করেন কে বা কাহারা, তাঁর নামে একটি রাজনৈতিক মিথ্যা পোস্ট করে অপপ্রচার ও  ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানা গেছে। এই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।

 

শিক্ষক আব্দুল রহিম স্যার একজন সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার শিক্ষকমহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

 

সচেতন মহল ও স্থানীয় শিক্ষাবন্ধুরা দ্রুত এ ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দি মডেল থানা শিক্ষক আব্দুর রহিম স্যার একটি সাধারণ ডায়েরি করেছেন।এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।