আপনজনের প্রিয় দেহে বাসা গড়লে বিমার
নিদ্রা বিশ্রাম হারায় তাঁর পরিবার,
ক্ষণে চঞ্চল ক্ষণে স্থির সকলের ধৈর্য
চিকিৎসালয়ের অপেক্ষা রুমে রাতদিন।
চলে ধৈর্যের পরীক্ষা অনাহারে অঘুম দাঁড়িয়ে
অশ্রু ভেজা দাবি চলে যায় আরশ মহল্লায়,
রোগ মুক্ত করে দাও প্রভু তোমার গুণ উছিলায়
মিনতি করে ছেলে মেয়ে স্ত্রী স্বামী হিতাকাঙ্ক্ষী সবে।
আসলে সবখানেই হয় পরীক্ষা এই পরীক্ষালয়ে
এমন করেই চলবে জনম জনম সবার উপরে,
এটাই নিয়তির খেলা জন্মমৃত্যুর হাসি-কান্না মিশ্রণে।
উপভোগ করে প্রভু সবার অন্তরে বসে বসে।
আমরা তাই জানি বিশ্বাসে নিয়েছি মানি
যা করার করবে তিনি তিনি প্রভু অন্তর্যামী।




