, ,

‎মানবতার সেবায় আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ: সাঘাটার ৫০ পরিবার পেল স্বস্তির সাঁকো

নিউজটি শেয়ার করুন

‎মানুষের সেবাই রাজনীতি এই অঙ্গীকারে দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের তরুণ নেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।

‎নিজের অর্থায়ন ও উদ্যোগে তিনি নির্মাণ করলেন একটি বাঁশের সাঁকো, যা বদলে দিয়েছে ৫০টি পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা।
‎গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদীর পাড়া বটতলায় খাল পারাপারের জন্য দীর্ঘদিন ধরে কোনো সেতু বা চলাচলের সুবিধা ছিল না। ফলে স্থানীয়রা, বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধরা বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্ষাকালে পানি বেড়ে গেলে গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তেন বাইরের বিশ্বের সঙ্গে।
‎এই পরিস্থিতিতে এলাকাবাসীর অনুরোধে  মানবতার সেবায় এগিয়ে আসেন আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। তাঁর উদ্যোগ ও অর্থায়নে একদিনেই নির্মিত হয় শক্তপোক্ত বাঁশের সাঁকো। ফলে এলাকার বহুদিনের যাতায়াত সমস্যার সমাধান হয়।
‎স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,
‎আগে স্কুলে যেতে আমাদের ছেলেমেয়েরা কাদা ও পানিতে পড়ে যেত। এখন এই সাঁকোর জন্য আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারছি। নিশাদ সাহেব আমাদের জন্য আশীর্বাদ।
‎আরেক বাসিন্দা রেহানা বেগমের কণ্ঠে কৃতজ্ঞতা,
‎আমরা বহুবার বিভিন্ন জায়গায় আবেদন করেছি, কেউ কর্ণপাত করেনি। নিশাদ ভাই মানুষের মতো মানুষ তিনি নিজে এসে আমাদের পাশে দাঁড়ালেন।
‎এই বিষয়ে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ বলেন,
‎মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার রাজনীতির উদ্দেশ্য। সাঘাটা-ফুলছড়ির প্রতিটি মানুষ যেন উন্নয়ন ও সুযোগ-সুবিধা পায়, সেটাই আমার চাওয়া। জনসেবা আমার জীবনের অংশ।
‎নিশাদ শুধু এই সাঁকো নির্মাণ নয়, বরং দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা, অসহায় পরিবার ও যুবসমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক মানবিক উদ্যোগ তাঁকে করে তুলেছে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ও সাধারণ মানুষের প্রিয় মুখ।স্থানীয়দের ভাষায়
‎যখন কেউ পাশে থাকে না, তখন পাশে থাকেন নাহিদুজ্জামান নিশাদ।
‎