, ,

খোকন সোনা মাছ ধরবে

নিউজটি শেয়ার করুন

খোকন সোনা ধরবে যে মাছ
ছিপ ফেলেছে গাঙে,
যেইনা খোকন টোপ ফেলেছে
ছিপ নিয়ে যায় ব্যাঙে।

কে নিয়েছে, কে নিয়েছে?
কোলা ব্যাঙের ছা,
কোলা ব্যাঙের মা’কে বলি
ধরি তোমার পা।

খোকন সোনা কান্না করে
বুক ভেসে যায় জলে,
ছিপ না পেলে ভাত খাবে না
বলছে কান্নার ছলে।

ছিপ যদি না দাও গো ফিরে
থামছে না তার কান্না,
দু-চোখে তার অশ্রু ঝরে
বইছে দুখের বন্যা।

বলছি শোনো কোলা ব্যাঙে
ছিপ দিয়ে যাও জমা,
খোকন সোনার পায়ে ধরে
চাও গো একটু ক্ষমা।