১৮ কোটি বাঙালির এই দেশ ।
এই মাটিতে জন্ম তাদের,
মাতৃভূমি বাংলাদেশ।
আমার দেশের তরুণ তরুণী
আমার দেশের গর্ব।
ওরা আমাদের মেরুদন্ড
ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
ওদের রক্তে রঞ্জিত রাজপথ,
করেছে কত মায়ের বুক খালি ।
তার হিসাব নাহি মেলে আজও অবধি।
পাষানের গুলিতে ছিন্নভিন্ন
করেছে বুকের পাঁজর।
বইছে রক্তের বন্যা,
গড়িয়ে গেছে রাস্তায় অলিগলি।
শূন্যতা হবে না পূর্ণ
মা বাপের কান্দন
থামবে না জীবন অবধি।
মানুষ হয়ে পাষাণ হৃদয়হীনা,
কিভাবে পারে ছিন্নভিন্ন করতে
চালাও বন্দুকের গুলি।
এমন পাষান্ড হৃদয়হীনা,
তোমারও আসবে এমন একদিন।





