বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) মহোদয়ের সাথে একাডেমির কর্মকর্তা , শিল্পী ও কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
:
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১১.০০ ঘটিকার একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) জনাব ড. আইরিন পারভীন লোপা।
:
অনুষ্ঠানে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের নবনিযুক্ত পরিচালক জনাব দীপক কুমার গোস্বামী ও প্রযোজনা বিভাগের পরিচালক জনাব ড্যানিয়েল আফজালুর রহমান এবং সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মেহজাবীন রহমান উপস্থিত ছিলেন।
:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন ‘আমি সারাজীবন মানুষের সেবা করেছি। আশাকরি আপনাদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আমি যতটা সম্ভব আপনাদেরকে বোঝার চেষ্টা করবো এবং নিজেকে আপনাদের সেবায় ব্যস্ত রাখার চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকলে আমরা একসাথে আরও অনেক কিছু করতে পারবো। যদি আমরা ঐক্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে এটা নিশ্চিত, কেউ আমাদের থামাতে পারবে না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি’।







