, ,

কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলা করার দাবিতে নাগেশ্বরীতে মতবিনিময় ও আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন

মোঃ সাদিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কচাকাটা প্রশাসনিক থানাকে স্বতন্ত্র উপজেলায় রূপান্তরের দাবিকে সামনে রেখে নাগেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কচাকাটার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন যে, কচাকাটাকে উপজেলা ঘোষণার দাবি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের। তাদের মতে, এলাকাটি উপজেলায় উন্নীত হলে প্রশাসনিক সেবার পরিধি বাড়বে, কাজের গতি আসবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছানো আরও সহজ হবে।

​সভায় উপস্থিত সকলেই এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করা হয়।