, ,

গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার লক্ষ্যে সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনে উদ্যোগ

নিউজটি শেয়ার করুন

 

 

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে রাজধানীর সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনের কাজ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবদুল হাই।

 

এ উদ্যোগ বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক কর্মকর্তা সাইফুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তিনি।

 

সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি নগরীর পরিবেশ উন্নয়ন, সবুজায়ন এবং জনসাধারণের জন্য একটি সুন্দর নগরপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়িত হলে ২৬ নম্বর ওয়ার্ডের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।