ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন।
বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে আখাউড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোঃ সাখাওয়াত হোসেনকে তার বর্তমান কর্মস্থল থেকে আখাউড়া থানায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশের অনুলিপি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
Views: 58







