, ,

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

নিউজটি শেয়ার করুন

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

সিজান সিদ্দিকী, বদলগাছী:

নওগাঁর বদলগাছীতে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইমাম মোশাররব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী, প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।