, ,

দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপিত

নিউজটি শেয়ার করুন

​গত শুক্রবার ২০ নভেম্বর বিকেলে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নবম বর্ষ পূর্তি ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা,প্রতিনিধি সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পত্রিকার সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ মোসলেম উদ্দিন সিরাজী উপস্থিত হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধরের হাত থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেছেন। ​পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা টেলিভিশনের উপদেষ্টা তাহসিক আহমেদ,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবউদ্দৌলা চৌধুরী,বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি,গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট ও পত্রিকার প্রধান সম্পাদক রাজু আলীম,মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ,চিত্রনায়ক ডি এ তায়েব,জাগ্রত মহানায়ক শিহাব রিফাত,নিউজ ভিলেজ পত্রিকার সহ সম্পাদক মিনহাজ সেলিম, বিজেইউসির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,ভাইস চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম কাজল সহ অন্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, শিল্পী,কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সময়ে আরো উপস্থিত ছিলেন স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক কাজী ফারুক, নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন মিলন,সহযোগী সম্পাদক আসগর হোসেন,প্রধান প্রতিবেদক হুমায়ূন মুজিব সহ পত্রিকার সিনিয়র সাংবাদিকেরা, সারা দেশ থেকে আগত প্রায় শতাধিক প্রতিনিধি ও বিজেইউসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।