, ,

নড়াইলের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক শিক্ষক গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৮:০০ ঘটিকায় পরিদর্শক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে ডিএনসির একটি রেইডিং টীম সদর থানার মহিষখোলা এলাকার ৪৬২ নং বাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষককে আটক করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ ও বসতঘর তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপারে ২৫ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে দুটি নীল রঙের জিপারে (২৫+২৫)=৫০ পিসসহ সর্বমোট ৭৫ (পঁচাত্তর) পিস অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৭.৫ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি সদর উপজেলার ৩৬ নং বোড়ামারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বর্তমানে নারী নির্যাতন মামলায় তিনি সাময়িক বরখাস্ত হয়ে আছেন। আসামীর নামে পূর্বে কোন মাদক মামলার রেকর্ড পাওয়া যায়নি। ​গ্রেপ্তারকৃত আসামীর পরিচয়:​নাম:সোহেল নাদীম শিমু (৪০)​পিতা: বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,​মাতা: শাহানারা পারভীন,​ঠিকানা: ৪৬২নং বাড়ি, মহিষখোলা, থানা: নড়াইল সদর,জেলা: নড়াইল,​পেশা: সাময়িক বরখাস্তকৃত শিক্ষক, ৩৬নং বোড়ামারা প্রাথমিক বিদ্যালয়। ​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮(সংশোধিত-২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।