, ,

ঢাকা মেট্রো(দক্ষিণ) কার্যালয়ের অভিযানে ১১০০০(এগারো হাজার) পিস ইয়াবা, ২ টি মোবাইল সেট,এলিয়ন প্রাইভেটকারসহ গ্রেফতার ০২

নিউজটি শেয়ার করুন

গত ১৯/১১/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেল, যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপদ মোড় সংলগ্ন এল এস সিএনজি পাম্প সংলগ্ন এল এস খাবার হোটেলের সামনে

Allion নামীয় একটি প্রাইভেট কার তল্লাশী করে প্রাইভেটকারের ভেতর সামনের ড্যাসবোর্ড এর ভেতর একটি পলিথিন প্যাকেটের মধ্যে স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় পাঁচটি প্যাকেটে প্রতিটি প্যাকেটে ২০০০ হাজার পিস করে মোট (৫x২০০০)= ১০,০০০ পিস এবং অপর একটি প্যাকেট স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট ১০০০ হাজার পিস। মোট (১০,০০০+১০০০)=১১,০০০ পিস। ০১টি Allion নামীয় প্রাইভেটকারসহ (১) মোঃ ইসমাইল হোসেন এবং (২) মোঃ কাউছার পাটওয়ারীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।