, ,

লিলি সিরাম গ্লো সোপের যাত্রা শুরু, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর

নিউজটি শেয়ার করুন

 

গুলশানের হোটেল লেকশোরে জমকালো আয়োজনে নতুন পণ্যের উদ্বোধন; ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয়ে তৈরি বিশেষ ফর্মুলেশন

রাজধানীর গুলশানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাজারে যাত্রা শুরু করেছে জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। রোববার (১৫ নভেম্বর) গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই সাবানের উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর, জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। একই অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান। এতে রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, ‘লিলি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। লিলি সিরাম গ্লো সোপে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বিশেষত্ব আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, লিলি সিরাম গ্লো সোপ অল্প সময়ের মধ্যেই ভোক্তাদের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে।’

 

লিলি সোপের নতুন ফর্মুলেশন সম্পর্কে রিমার্কের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, বর্তমান সময়ে ভোক্তারা প্রতিদিনের স্কিনকেয়ার রুটিন নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাঁরা শুধু ত্বক পরিষ্কারের বিষয়টিই নয়, বরং ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান ও সেগুলোর কার্যকারিতা সম্পর্কেও জানতে আগ্রহী। ভোক্তাদের এই পরিবর্তিত চাহিদার কথা বিবেচনা করেই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন তৈরি করা হয়েছে।

 

তিনি বলেন, ‘লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের ভালোবাসা ও আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। গুণগত মান, উন্নত ফর্মুলেশন ও কার্যকর ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে লিলি দেশের সেরা সাবান ব্র্যান্ড হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।’

 

আধুনিক খুচরা বাজারে লিলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও নতুন পণ্যের সম্ভাবনা নিয়ে মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলির উপস্থিতি দিন দিন বাড়ছে এবং ব্র্যান্ডটি শক্তিশালী অবস্থান তৈরি করছে। বিভিন্ন সুপারশপ ও রিটেইল আউটলেটে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া বাড়ছে। লিলি সিরাম গ্লো সোপের আগমন এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, রিমার্কের পণ্য প্রতিনিয়ত গুণগত মান ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির পণ্য বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব গুণাগুণের মাধ্যমে ভোক্তাদের মন জয় করবে এবং বাজারে শীর্ষস্থান অর্জনে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

 

অনুষ্ঠানে বিক্রয় বিভাগের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ভোক্তারা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। তাঁরা দৈনন্দিন ব্যবহারের পণ্যে উন্নত মান, আন্তর্জাতিক মানের ফর্মুলেশন এবং কার্যকর স্কিনকেয়ার উপাদান প্রত্যাশা করেন। ভোক্তাদের এই চাহিদা পূরণে নিয়মিত গবেষণা, পণ্য উন্নয়ন ও নতুন পণ্যের সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। লিলি ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা ধরে রাখতে পণ্যের মান এবং ব্যবহারের অভিজ্ঞতায় ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট (ইউএসএ অ্যাফিলিয়েটেড) ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

 

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

 

নতুন ফর্মুলেশন ও আধুনিক স্কিনকেয়ার উপাদানের সমন্বয়ে বাজারে আসা লিলি সিরাম গ্লো সোপের মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন এবং দেশের পার্সোনাল কেয়ার বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় রিমার্ক।