, ,

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

নিউজটি শেয়ার করুন

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
লালন দর্শনে মানুষ ও মানবতা ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ১৫৯তম আসরে প্রেসক্লাব, নালিতাবাড়ীর আহ্বায়ক বিপ্লব দে কেটু’র সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন আধ্যাত্মিক সুর সাধক,শিল্পকলা একাডেমির শিক্ষক মাঈন উদ্দীন তালুকদার, আইনজীবী সুধাংশু কালোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম, ছোট কাগজ কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল।প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক পূজা সরকার এবং সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক শঙ্করী পাঠক,শিক্ষক অমিত চক্রবর্তী, শিক্ষক তাসমেরি,সুজাতা প্রমুখ।

দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা ইংরেজি রিডিং পড়া প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি করেন।