, ,

বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ বলেন পাঠাগার আন্দোলন এর সূচনা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে তখন একমাত্র পাঠাভ্যাসই সত্যিকারের ইতিহাস জানতে এবং মনন গড়তে সহায়ক হতে পারে।*

“একটাই মন্ত্র জনগণতন্ত্র, একটআই যুক্তি শোষণমুক্তি। ” মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গিকার নিয়ে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত।

এ এন রাশেদা সভাপতি, রাশেদুল হাসান রিপন সাধারণ সম্পাদক এবং ফেরদৌস আহমেদ উজ্জল কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠিত।

বাংলাদেশ পাঠাগার আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
প্রতিটি জনপদে পাঠাগার আর প্রতিটি ঘরে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে দলনিরপেক্ষ, অলাভজনক, স্বেচ্ছাসেবী গণসংগঠন বাংলাদেশ পাঠাগার আন্দোলন (Bangladesh Pathagar Andolon)। মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির আত্মপ্রকাশ ও প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ পাঠাগার আন্দোলন দেশে পাঠ ও পাঠাগারচর্চার এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ। অতিথি হিসেবে ছিলেন, ড. নিতাই দাস, লেখক ও গবেষক; অধ্যাপক আবু তাহের খান, লেখক ও কলামিস্ট; জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক, নিখিল দাস, বাসদের কেন্দ্রীয় নেতা; হাসান হাফিজুর রহমান সোহেল, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন; ডাঃ ফজলুর রহমান, সভাপতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি প্রমূখ। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আকমল হোসেন উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহবায়ক ফেরদৌস আহমেদ উজ্জল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‍্যালী রাজপথ প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং কাউন্সিলের মাধ্যমে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।

সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা বার্তা সম্পাদক অধ্যাপক এ এন রাশেদা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এক সময়ের প্রগতিশীল ছাত্র নেতা প্রকৌ. রাশেদুল হাসান রিপন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ফেরদৌস আহমেদ উজ্জল।
সারাদেশের প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণি ও পেশার মানুষকে বাংলাদেশ পাঠাগার আন্দোলনের সাথে যুক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।