, ,

চীনের উহানে (হুপেই) প্রাদেশিক শিক্ষা বিভাগের সাথে বাংলাদেশের শিক্ষা বিষয়ক এক দ্বিপাক্ষিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

২৯অক্টোবর বৃহস্পতিবার সকালবেলায় বাংলাদেশের শিক্ষা প্রতিনিধিদল এবং হুপেই প্রাদেশিক শিক্ষা বিভাগের মধ্যে এক দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব ফারহান ইশতিয়াক।

হুপেই পক্ষের নেতৃত্বে ছিলেন হুপেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-মহাপরিচালক জনাব দুয়ান শুহুই। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বৈদেশিক সহযোগিতা ও বিনিময় বিভাগের চতুর্থ স্তরের গবেষক ওয়াং লিয়াং, ফরেন এক্সচেঞ্জ সার্ভিস সেন্টারের উপ-পরিচালক হু বো এবং চীনা দোভাষী লি শুয়েজিয়া।

জনাব দুয়ান শুহুই বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি স্বাগত বক্তব্য প্রদান করেন এবং হুপেই-এর মৌলিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, এবং বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে হুপেই-এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশী শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। হুপেই প্রদেশ আরও বেশি সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্মীদের স্বাগত জানাতে আগ্রহী। তিনি বাংলাদেশের সাথে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব সহ বহুমুখী দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময় ও সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

জনাব আব্দুল খালেক বাংলাদেশের শিক্ষার উন্নয়নমূলক অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। তিনি পরবর্তী সহযোগিতা সহজতর করতে এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষকে একটি ‘রেকর্ড অফ নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি শিক্ষার্থী বিনিময় ও শিক্ষক প্রশিক্ষণ উদ্যোগ বৃদ্ধি করা এবং হুপেই-তে আরও বেশি সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থীদের এনরোলমেন্ট বা ভর্তির ওপর জোর দেন। আরও আলোচনা ও সহযোগিতার জন্য তিনি হুপেই-এর প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা বাস্তবায়নের ব্যবহারিক বা কার্যকরী উপায় নিয়ে গভীর আলোচনা করেন। তারা বাংলাদেশ ও হুপেই প্রদেশের মধ্যে শিক্ষার্থীদের গতিশীলতা ,শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্পসমূহ এগিয়ে নিতে সম্মত হন।