, ,

নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথ পরিক্রমায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী শক্তির মূল ভিত্তি হিসেবে যুবদলকে যেকোনো ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে আগামী দিনের সকল রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আলোচনা সভায় অন্যান্য বক্তারা যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত দেশপ্রেমের আদর্শকে বুকে ধারণ করে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্য সচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু নাঈম মেজবা (রিতু)।
র‍্যালী ও আলোচনা সভায় জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।