, ,

মন্তকাল

নিউজটি শেয়ার করুন

কার্তিক অগ্ৰহায়ণে ঝনঝনি সুর
স্বর্ণকেশী নাচে গায় আহা সুমধুর !
শিশির কণা ঝিলিক তুলে ভোরবেলা
গেরস্তপাড়া মুচকি রসে তেলতেলা।

হুঁক্কাপ্রেমিক প্রেমের হুঁক্কা টানে চাষী
সুধানন্দ ছন্দপারা মুখে মিষ্টি হাসি।
বের হয় নববধূও লজ্জারাঙা পায়ে
সবে মিলে ধান কাঁটে নবান্নতে গাঁয়ে।

মাঠের পরে খেলায় সোনালী হেমন্ত
নবান্নে নানান পিঠা মজার নেমন্ত।