আখাউড়া উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়া,রবিবার দিবাগত রাত আনুমানিক ৩,৩৭ থেকে বোর ৪ টার সময় মূল মন্দিরের গ্রিল কেটে ঢুকে দান বক্সা টাকা স্বর্ণ ও প্রতিমা নিয়ে যায়,আখাউড়া কেন্দ্রীয় মন্দির এ-র পুরোহিত বিমল চক্রবর্তী বলেন,সামনে দুর্গাপূজা উপলক্ষে আমাদের মন্দিরে সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলমান এমতাবস্থায় এই চুরি সনাতন ধর্মলম্বীদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে,
তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে এ এস পি জাহাঙ্গীর সাহেব (সার্কেল) আশ্বস্ত করেন যে,আমরা সরজমিনে তদন্ত করে আখাউড়া থানা পুলিশ কে নির্দেশ দেওয়া হলো,যে কোন মূল্য যেন দ্রুত আসামিকে আইনের আওতায় আনার ব্যবস্থা করে,
আখাউড়া থানার অফিসার ইনচার্জ বলেন আমাদের একটি টহল দল আসামিকে ধরার জন্য বেরিয়ে পড়েছে,যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে,ডিবি পুলিশ ব্রাহ্মণবাড়িয়া একটি টিম কাজ করছে,







