, ,

যাদবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের গণসংযোগ, ৯ ওয়ার্ডে দোয়া ও সমর্থন কামনা

নিউজটি শেয়ার করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের।

তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন।

চেয়ারম্যান প্রার্থী জানান, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার আদায়কে সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, চা-চক্র ও মতবিনিময় সভা করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন।

ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদের বলেন, নির্বাচিত হলে যুবসমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত যাদবপুর গড়াই তার মূল লক্ষ্য।

গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত ও প্রত্যাশার কথা শুনছেন। এসময় স্থানীয়দের সঙ্গে আলাপকালে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব উঠে আসে।

স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামে চেয়ারম্যান না থাকলে উন্নয়ন ব্যাহত হয়, সরকারি অনুদান ও সেবা পাওয়া যায় না। এলাকার সার্বিক উন্নয়নে ১, ২, ৩ নং ওয়ার্ড সহ সকল ওয়ার্ডের মানুষের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।