খুলনা ব্যুরো: খুলনায় তিন ছিনতাইকারীর চাপাতির কোপে গুরুতর আহত কয়রা থানার সাবেক ওসি তদন্ত ইন্সপেক্টর শাহ আলম। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এমন ঘটনা ঘটে। ওসি শাহ আলম রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ওসি শাহ আলমকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। সুধী সমাজ বলছে পুলিশ প্রশাসনের সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।।
Views: 2







