, ,

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারী ভাই বোন গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

বগুড়ার তালিকাভুক্ত মাদক কারবারী ভাই ও বোনসহ ২ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বগুড়া মহানগরে বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফরতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, বৃন্দাবন মধ্যেপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রিমন হাসান (৩৪) এবং তার বোন রিমা খাতুন( ৩২)। রিমা খাতুন বগুড়া মহানগরের সূত্রাপুর চামড়া গুদাম মাদক কারবারীদের আঁতুড় ঘর নামক এলাকার মোঃ সোহাগ সরকারের সাবেক স্ত্রী বলে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে ২ জন আসামীকে ইয়াবা ট্যাবলেট ২০ পিসসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে ১ বছরের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। জানা যায়, আসামীরা আপন ভাই বোন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল।