, ,

কথা তো অনেকই ছিলো,

নিউজটি শেয়ার করুন

কিন্তু সময় কোথায় তোমার, এই তো সেই দিন তুমি শাওন মাসের চান্নি রাতে ভরা নদীর ঘাটে জোয়ার দেখতে যাবে বলে কথা দিয়েছিলে, আমি তো উজানী গাঁওয়ের ঘাটে নৌকা ভিড়িয়ে তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি আসবে বলে, আমি সারারাত জোছনা ভরা জোয়ার-ভাটার কাদার প্রলেপ ঢেলে সাজিয়ে ছিলাম, তোমার আগমনী, তুমি তো হঠাৎ বৃষ্টি হয়ে এসে, ঝড়ের বেগে হারিয়ে গেলে, সেই যাওয়া যে আজ-ও শেষ হোলো না। আমি এখন দিকবিদিকশুন্য, তুমি কি করছো -কোথায় আছো, এমন কি ঘটলো অভিমানী, তুমি চলেই যদি যাবে, তবে কথা ছিলো বলে, আর কেনো বললে না। অভিমানী এভাবে চলে যেতে হয় না, কথা ছিল আমরা অনন্ত কাল, ছুটো-ছুটি করবো, ভরা বর্ষায় জোয়ার-ভাটা পাল তুলে, বিলীন হবো মহাকাব্য লিখে, রচিত হবে আমাদের পথচলার মহাগ্রন্থের, এখানেই তো আমাদের থেমে থাকার কথা ছিলো না। কথা ছিলো ভালোবাসার ছোঁয়া দিয়ে, আমরা মহাবিশ্ব জয় করবো, অভিমানী এভাবে কতো কাল, তুমি আমায় ফেলে রাখবে, এ-ই জনমানবশূন্য ধূসরতায়।অভিমানী,