বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান প্রধান) পিতা নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী প্রধান পরিবারের উত্তরসূরী মরহুম হাজী মোঃ সামছুদ্দিন প্রধানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে|
শুক্রবার আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি ও স্কুল সামগ্রী উপহার প্রদান এবং হারেজ আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সমাপনী ছাত্রদের মাঝে পাগড়ী পরিধান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা ও আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) সাধারণ সম্পাদক ও প্রধান ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মিজান প্রধান)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ আহসান উল্লাহ আল বাকী, মুফতী আঃ মালেক সাহেব ইমাম ও খতীব, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, এমবে ফার্মাসিউটিক্যালস জি.এম, ডিস্ট্রিবিউশন এন্ড মার্কেটিং শেখ ফরিদুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য মোঃ দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, মাওলানা নূরুল হক রহমান, ডাঃ খাদিজা আকতার বৃষ্টি, ডাঃ ফারজানা হোসেন, ডাঃ আরাফাত উদ্দিন, ডাঃ ইরফান হোসেন সহ স্থানীয় বিশিষ্টজন।






