, ,

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের শিক্ষার্থী বাঁধন নিহত
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়া শহরের স্টেশন রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল হক কলেজের মেধাবী শিক্ষার্থী তামজিদ হাসান বাঁধন (২২) নিহত হয়েছেন। তিনি শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের ছেলে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বগুড়া মহানগরের স্টেশন রোডের পুরান বগুড়া ওয়াপদা গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং সে রাস্তার ডিভাইডারের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুব্রত ঘোষ
বগুড়া