পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া যুব সংঘের উদ্যোগে পশ্চিম কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মোট ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণকালে পশ্চিম কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পশ্চিম কালুপাড়া যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং যুব সংঘের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।







