লক্ষ্মীপুরের রায়পুরে আপন সহোদর ভাইয়ের প্রতারণার শিকার বড় ভাই।
জমি বিক্রির নামে টাকা নিয়ে রেজিস্ট্রি না দিয়ে ছড়া মূল্য পেয়ে অন্যত্র বিক্রির অভিযোগ।
টাকা ফেরত না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েও বর্তমানে তিনি মামলা তুলে নিতে ছোট ভাইয়ের অব্যাহত হুমকির মুখে দিন কাটাচ্ছেন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে।
লক্ষ্মীপুরের রায়পুর আশরাফগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড আলাবক্স ব্যাপারী বাড়ির মৃত লোকমান ব্যাপারীর ছেলে জাকির হোসেন ও বেলাল হোসেন এর বিরাজমান এ বিবাদকে ঘিরে বর্তমানে দু’ পরিবারে চলছে প্রতিহিংসার কোলাহল। মামলা করেও ভয়- ভীতি ও অব্যাহত হুমকির মুখে দিন কাটাচ্ছেন বড় ভাই বিল্লাল হোসেন।
উল্লেখ্য বিগত দুই বছর পূর্বে ১১শতাংশ জমি ১৪ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্য নির্ধারণে জাকির হোসেন এর কাছ থেকে বিল্লাল হোসেন খরিদ করার কথা রয়েছে। রেজিস্ট্রি না করেই উপরোক্ত টাকার ব্যাসার্ধ টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু উক্ত টাকার ব্যাসার্ধ টাকা পেয়ে জাকির হোসেন ফের এ জমি নিকটতম সরদার বাড়ির খলিফা নামক এক ব্যক্তির নিকট চড়া মূল্য পেয়ে বিক্রি করে দেন।বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া ব্যক্ত করে তার টাকা ফেরত চান বিল্লাল হোসেন, দীর্ঘ দিনে টাকা না পেয়ে তিনি লক্ষ্মীপুর আদালতের শরণাপন্ন হন এবং জাকিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আইনি প্রক্রিয়ায় জাকিরের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ আসলে তিনি তৎক্ষণিক গা ডাকা দেন। বর্তমানে বিল্লাল হোসেন জাকির হোসেনের কাছ থেকে এখনো ৩ লক্ষ ৯৫ হাজার টাকা পাবেন মর্মে গণমাধ্যমকে জানান।ফের প্রতারণার শামিল হিসেবে সময় কালক্ষেপণ করার লক্ষ্যে উক্ত টাকার একটি চেক বিল্লাল হোসেনকে দেয়া হয়,তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন ওই একাউন্টে কোন টাকা নেই। নিরাশ হয় তিনি ফিরে আসেন এবং টাকা চাইতে গেলে বাক- বিতন্ডার এক পর্যায়ে জাকিরের পরিবার এর পক্ষ থেকে বিল্লাল হোসেনকে নারী নির্যাতন ও হত্যার ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে জাকির হোসেন কে না পেয়ে জানতে চাওয়া হলে জাকিরের স্ত্রী টাকার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তার টাকা অচিরে দিয়ে দেব।







