দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব (Personal Secretary–Political) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল হোসাইন। গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে ড. এম এ কায়ুমকে সহযোগিতা করবেন ফয়সাল হোসাইন। পাশাপাশি দলীয় নেতা-কর্মী, নির্বাচিত প্রতিনিধি, constituents, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক যোগাযোগ রক্ষা এবং জনস্বার্থ ও নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের দায়িত্বও পালন করবেন তিনি।
নিয়োগপত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা, আনুগত্য ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. কায়ুমের পক্ষ থেকে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা অনুসরণের নির্দেশনাও রয়েছে।
রাজনৈতিক অঙ্গনে ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে। বিশেষ করে ঢাকা-১১ আসনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমে তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ফয়সাল হোসাইন বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার চেষ্টা করবেন তিনি।
সৌজন্যে:
মেহেদী হাসান মুকুল
জাসাস






