, ,

খাঞ্জাপুরে গণসংযোগে গোলাম কিবরিয়া তালুকদার

নিউজটি শেয়ার করুন

বরিশালের গৌরনদী উপজেলার ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম কিবরিয়া তালুকদার।
গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেল থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।এ সময় ইল্লা বাসস্ট্যান্ড, ভাঙা ব্রিজ, মেদাকুল, বাঁকাই বাজার ও ভুরঘাটা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন গোলাম কিবরিয়া।স্থানীয়দের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।গণসংযোগে শতাধিক মোটরসাইকেল ও ভ্যান নিয়ে স্থানীয়রা অংশ নেন বলে জানা গেছে। এ সময় অনেকেই গোলাম কিবরিয়ার সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা চাই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যিনি কাজ করবেন, তিনি যেন মানুষের কথা শোনেন।গণসংযোগে গোলাম কিবরিয়া আমাদের কথা শুনেছেন এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।আরেক বাসিন্দা বলেন, ছব্দের আলী স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায় মানুষ সহযোগিতা পেয়েছেন। মানুষের পাশে থাকার এমন উদ্যোগ আমরা ইতিবাচকভাবে দেখি।গণসংযোগের একপর্যায়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডে বক্তব্য দেন গোলাম কিবরিয়া তালুকদার। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে খাঞ্জাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।খাঞ্জাপুর ইউনিয়নের বেকারত্ব কমাতে কর্মসংস্থানের সৃষ্টির জন্য পরিকল্পনা রয়েছে। নারীদের স্বাবলম্বী করতে কুটিরশিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষির বিকাশ, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।গোলাম কিবরিয়া বলেন, জনগণের সমস্যা শুনে তা সমাধানে কাজ করাই আমার লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা নিয়ে ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।