, ,

গুনাগরীতে আল-হেরা মারকাযুল উলুম মাদ্রাসায় সবক প্রদান ও ফলাফল বিতরণ

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীতে আল-হেরা মারকাযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় সবক প্রদান ও ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে সবক প্রদান করা হয়। পরে শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী শাখার বিপ্লবী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদ হাইয়া তোয়াইক জামে উমর বিন খাত্তাব (রাঃ)-এর খতিব হাফেজ মাওলানা মিসবাহ বিন তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাও রুহুল্লাহ তালুকদার; ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুচ নূর; হুফ্ফাজুল ইসলাম বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হেলাল উদ্দীন;
ইসলামী যুব কাফেলা সেক্রেটারি মাওলানা মোঃ তৈয়ব সভাপতিত্ব করেন আল-হেরা মারকাযুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জুনাইদুর রশিদ শওকী এবং সাধনপুর আল-হামিদ বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলা এবং নিয়মিত পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও নৈতিক বিকাশে শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

স্থান: আল-হেরা মারকাযুল উলুম বালক-বালিকা মাদ্রাসা, গুনাগরী, বাঁশখালী, চট্টগ্রাম।