মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খাগড়াছড়ি উদ্যোগে খাগড়াছড়ি সদর থানাধীন কদমতলী এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০১ (এক) জন ব্যক্তিকে মাদকসহ
হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মাদক সংরক্ষণের অপরাধে নিয়মিত অভিযান- এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করা হয় ।
প্রাপ্ত আসামীর তথ্যঃ
০১.
আসামীর নাম ও ঠিকানাঃ
মোঃ বেলাল হোসেন রনি (৪৬)
পিতা: মঙ্গল মিয়া
মাতা: শাহাজান পারভীন
সাং: কদমতলী, ওয়ার্ড নং-০৫, থানা : খাগড়াছড়ি সদর, জেলা:খাগড়াছড়ি।






