ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মিজানুর রহমান। একই আদেশে বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. মিজানুর রহমান বর্তমানে সিলেটের সামসুদ্দিন আহমেদ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাকে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিপদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৭ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তারা।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মোঃ নুর আলম সিদ্দিকী
দৈনিক স্বদেশ বিচিত্রা
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়ীয়া।







