, ,

ঢাকা জেলা বিটিএসএফ কমিটি গঠন নিয়ে সাংগঠনিক আলোচনা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামছুল আলম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সভাপতি মিলন আহমেদ সরদার।

সাক্ষাৎকালে ঢাকা জেলা কমিটি গঠনসহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় সংগঠনের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ ঢাকা জেলা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে ঢাকা জেলা বিটিএসএফের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়।