, ,

রামগতিতে ৩০ পিছ ইয়াবা ও২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার -৪

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ৩০ পিছ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলার ৪ (চার)আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৩ আগস্ট রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে চর পোড়াগাছা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের চর বেদমাগ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেলিমের ছেলে মোঃ শাকিল মাহমুদ সৈকত (৩০), একই এলাকার আলী আজগরের ছেলে মোঃ রিফাত (২১), উভয়কে সৈয়দ মৌলভীবাজার এলাকা থেকে আটক করা হয়,তাদের বিরুদ্ধে রামগতি থানায় ১৫১ ও ৫৪ ধারায় সাধারণ ডায়েরি করা হয়।
অপর আসামি ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন ৩ নং নম্বর ওয়ার্ড চরগোসাই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ শামসুদ্দিন (৪০),এবং সুবর্ণচর উপজেলার জিয়ার চরের জহিরুল হক হকের ছেলে মোঃ ইদ্রিস মিয়া প্রকাশ শুভ প্রকাশ সোহাগ প্রকাশ সাগর (২৪) তার বিরুদ্ধে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০ এর ৯ (১) এক ধারায় দায়ের হওয়া মামলার আজহারভুক্ত আসামি।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান গোপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ / ৩৬(১) সারণির উনিশ (ক) ধারায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।